রূপগঞ্জে ভেজাল ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা দেড় লাখ টাকা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোক্তা অধিকার সুরক্ষা ও পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।শনিবার বিকেলে উপজেলার

2026-04-11T19:22:50+00:00
2026-04-11T19:22:50+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
রূপগঞ্জে ভেজাল ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা দেড় লাখ টাকা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোক্তা অধিকার সুরক্ষা ও পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার বিকেলে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় অবস্থিত বন্ধন ফোর্টিফাইড ওয়েল মিল-এ এ অভিযান পরিচালনা করা হয়।

 অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।

অভিযানকালে অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ড ব্যবহার করে ভোজ্য তেল মোড়কজাতকরণ এবং বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট দুইটি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় ৭৫ হাজার টাকা করে মোট এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে পণ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য বিশেষভাবে সতর্ক করা।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: