বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটি কক্সবাজার জেলা শাখার নবগঠিত আংশিক কমিটি অনুমোদন দিয়েছে।
অনুমোদিত কমিটিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শিহাব উদ্দিনকে সভাপতি এবং পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবদুল আলীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের সাংগঠনিক সম্পাদক এবং পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
১১ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ৩১ সদস্যের জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক।
সমিতির নেতৃবৃন্দ মনে করেন, নবগঠিত এ কমিটি জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন, সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে।