নীলফামারীতে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেপ্তার

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া গ্রাম হতে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ

2026-04-11T18:00:38+00:00
2026-04-11T18:00:38+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নীলফামারীতে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেপ্তার
নীলফামারী জেলা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:০০ পিএম 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া গ্রাম হতে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকালে গ্রেপ্তারকৃতদের সাইবার সুরক্ষা আইনে মামলা পূর্বক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃত প্রতারকরা হল, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়ার মৃত ইব্রাহিম আলীর ছেলে শরিফুল ইসলাম (২৪), একই ইউনিয়নের মেলাবর পশ্চিমপাড়ার নরেন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায় (২৪) ও পার্শ্ববর্তী  জলঢাকা উপজেলার দুন্দিবাড়ি গ্রামের বাহাদুর ইসলামের ছেলে স্বাক্ষর ইসলাম (২৭)।

কিশোরগঞ্জ থানার এসআই কাজী রিপন জানান, কয়েকজন প্রতারক বাড়িতে অফিস বাঁনিয়ে লাইভ সম্প্রচারণের মাধ্যমে সাধারণ মানুষদের বোঁকা বানিয়ে থাই লটারীতে জয়ী করে দেয়ার নামে ঠকাচ্ছে বলে খবর পাই। অভিযানে চালিয়ে ভূয়া থাই লটারীর সম্প্রচারের সময় এ ৩ প্রতারককে গ্রেফতার করা হয়। প্রতারণা কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ পিসি, ৪টি স্মার্ট ফোন, ১টি ওয়াইফাই রাউডার ও ভুয়া থাই লটারীর ৮৬২টি কার্ড জব্দ করা হয়। জব্দকৃত ল্যাপটপ, ডেক্সটপ পিসি ও স্মার্ট ফোন যাচাই করে দেখা যায়, দীর্ঘদিন ধরে ভুয়া ভিসা প্রদান, বিদেশে লোক পাঠানোর প্রলোভন, থাই লটারীতে জয়ী, ব্যাংক লোন পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করছে এ চক্রটি।

ওসি তদন্ত আব্দুল কুদ্দুস জানান,  সাইবার সুরক্ষা আইনে মামলা পূর্বক গ্রেপ্তরকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: