চট্টগ্রামে জ্বালানি তেল মজুদ, জরিমানা গুনল ব্যবসায়ী

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে অবৈধ ১,৭৫০ লিটার জ্বালানি তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের

2026-04-11T17:31:59+00:00
2026-04-11T17:31:59+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চট্টগ্রামে জ্বালানি তেল মজুদ, জরিমানা গুনল ব্যবসায়ী
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:৩১ পিএম 
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে অবৈধ ১,৭৫০ লিটার জ্বালানি তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহাসড়কের পাশে মইজ্জ্যারটেক এলাকায় সাঈদ অটোমোবাইলস জ্বালানি তেলের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। এ সময় সেনাবাহিনী, র‌্যাব এবং কর্ণফুলী থানা পুলিশের একটি টিম সার্বিকভাবে সহযোগিতা করে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, জ্বালানি তেল মজুদ রেখে অধিক মূল্যে বিক্রি করার অপরাধে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত জ্বালানি তেল পাশ্ববর্তী পেট্রোল পাম্পে বিক্রি করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: