‎হালুয়াঘাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

‎‎হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ ও

2026-04-11T17:28:39+00:00
2026-04-11T17:28:39+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
‎হালুয়াঘাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
‎‎হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম 
ময়মনসিংহের হালুয়াঘাটে দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিরোধী দলীয় চিপ হুইপ ও এনসিপি প্রধান নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে  বলেছেন , “বিএনপি ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা বাস্তবায়ন করে জনকল্যাণের রাজনীতি করে। জনগণের কাছে দেওয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়নে বিএনপি তারেক রহমান-এর নেতৃত্বে কাজ করছে। ইনশাআল্লাহ জুলাই সনদও বাস্তবায়নও হবে ।তিনি আরও বলেন, “আর্ত মানবতার সেবা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার। দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
‎তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে  একটি মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ চলছে । মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি হলেও বাংলাদেশে জনগণের অসুবিধার কথা বিবেচনা করে বিরাজমান অর্থনৈতিক চাপের মধ্যেও  ভর্তুকি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এখন পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি করতে অনুমতি দেন নাই । জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে , সে কারণেই জনগণের সুখ দুঃখ বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে । তিনি জনগণের প্রতি জ্বালানী তেল ও বিদ্যূৎ ব্যবহারে সাশ্রয়ী হয়ে সরকারকে সহযোগিতা করার আহবান জানান ।
‎এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, ময়মনসিংহ জেলা এপিপি এডভোকেট আবুল কালাম আজাদ, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার হায়দার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: