পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান কিশোরগঞ্জ পুলিশ সুপারের

কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ

2026-04-11T16:51:15+00:00
2026-04-11T16:51:15+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান কিশোরগঞ্জ পুলিশ সুপারের
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম 

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার উপস্থিত সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সাথে নিজ নিজ অর্পিত দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের অভাব-অভিযোগ এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি সদস্যদের কল্যাণে দ্রুততম সময়ে কার্যকর সমাধান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং সকলকে সুশৃঙ্খল থেকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। শরীর ও মন সুস্থ রাখতে তিনি অফিসার-ফোর্সদের নিয়মিত ক্রীড়া চর্চায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে একজন প্রকৃত ক্রীড়াপ্রেমী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ অফিসারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ড. এস এম ফরহাদ হোসেন। তিনি বলেন, "পুরস্কার কাজের গতি বাড়ায় এবং দায়বদ্ধতা তৈরি করে।" ভালো কাজের এই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি অন্য সদস্যদেরও উৎসাহিত করেন।

উক্ত কল্যাণ ও অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জেলার সকল সার্কেল অফিসারগণ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন পুলিশ ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জবৃন্দ এবং পুলিশ লাইন্সের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। সভা শেষে জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: