নানা অনিয়মের অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশেষে বদলী
এম এ ওয়াহেদ লাখাই থেকে
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমুর রহমান পিয়াসের অনিয়ম, স্বজনপ্রীতি, সেচ্ছাচারিতা ও দূর্নীতির অভিযোগ উঠায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন
নানা অনিয়মের অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশেষে বদলী
"ভোরের ডাক পত্রিকা সংবাদ প্রকাশের পর
এম এ ওয়াহেদ লাখাই থেকে
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:৩৪ পিএম
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমুর রহমান পিয়াসের অনিয়ম, স্বজনপ্রীতি, সেচ্ছাচারিতা ও দূর্নীতির অভিযোগ উঠায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রকাশিত হয়েছে। এনিয়ে দৈনিক ভোরের ডাক ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর তাকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বদলী করা হয়েছে। সুত্রে জানা যায়, গত ১৫ ই মার্চ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা পার-২ শাখা এক প্রজ্জাপন এর মাধ্যমে নম্বর ৫৯.০০.০০০০.১১০.১৯.০০৭.১৮.১৪৮ এর মাধ্যমে উপসচিব মোহাম্মদ মকবুল হোসেন এর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নাঈমুর রহমান পিয়াস কে বদলির আদেশের প্রেক্ষিতে তিনি এ মাসের এপ্রিল ৯/২০২৬ তারিখে লাখাই উপজেলা থেকে আনুষ্ঠানিক ভাবে রিলিজ নিয়ে চলে গিয়েছেন। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে গত ১৫ জানুয়ারী ২০২৬ ইংরেজি তারিখে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকায় তার বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম, সেচ্ছাচারিতা ও অনিয়মের মাধ্যমে সরকারী অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ উওোলন করে তার ব্যক্তিগত নিজ ব্যাংক একাউন্টে এক চেকের মাধ্যমে ৯৮ হাজার টাকা স্থানীয় সোনালী ব্যাংক লাখাই শাখায় জমা করেছেন। এ ছাড়াও অফিসের মোটরসাইকেল মেরামত না করে ও অতিরিক্ত জ্বালানি তেল ভুয়া বিল ভাউচার বানিয়ে সরকারী অর্থ আত্মসাৎ করেছেন। একজন কর্মকর্তা এককালীন মোটা অংকের টাকা ব্যাংকে জমা দেয়ার বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এবং নানা মুখি আলোচনা ও সমালোচনা ঝড় বয়েছে। অপর দিকে সে বদলির আদেশ পাওয়ার পরও বদলী ঠেকাতে বিভিন্ন দপ্তরে তদবির করেও শেষ পর্যন্ত তাকে কমলগঞ্জ উপজেলায় যেতেই হলো। তার বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পরিবার পরিকল্পনা উপপরিচালক সেলিম ভুইঁয়া।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮