হাটহাজারীতে ভোজ্যতেল মজুদ গুদামে মিললো ৩০ হাজার লিটার তেল, ১ লাখ টাকা জরিমানা

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে আলম এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠান কে ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করে রাখায় দায়ে ১ লাখ টাকা জরিমানা করলেন

2026-04-10T20:26:36+00:00
2026-04-10T20:26:36+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
হাটহাজারীতে ভোজ্যতেল মজুদ গুদামে মিললো ৩০ হাজার লিটার তেল, ১ লাখ টাকা জরিমানা
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:২৬ পিএম 
হাটহাজারীতে আলম এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠান কে ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করে রাখায় দায়ে ১ লাখ টাকা জরিমানা করলেন হাটহাজারী উপজেলা প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে উপজেলা প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ ভোজ্যতেলের মজুদরোধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। 

জানা যায়, ভোজ্যতেল মজুদ ও অন্যান্য অনিয়মে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানের সময় আবাসিক ভবনের মধ্যে আলম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে প্রায় ৩০হাজার লিটার তেল মজুদ পাওয়া যায়। 

অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুদ করা,  যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার পূর্বেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে একটি আবাসিক বিল্ডিংয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুদ করা,  যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার পূর্বেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

তিনি আরও জানান, একই সাথে মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ জব্দ করা হয় এবং মজুদকৃত ভোজ্যতেল বিক্রয়ের আগ পর্যন্ত নতুন মজুদ না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। অবৈধ মজুদ করে বাজারে কৃত্তিম সংকটরোধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: