কালাইয়ে ২০ লিটার পেট্রোলসহ দুইজন আটক, মূল হোতা পলাতক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে দুইজনকে যুবককে আটক করেছে পুলিশ । মঙ্গলবার দুপুরে তাদের কাছ থেকে

2026-04-10T19:59:58+00:00
2026-04-10T19:59:58+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
তেল সংকটের সুযোগে অবৈধ মজুদ
কালাইয়ে ২০ লিটার পেট্রোলসহ দুইজন আটক, মূল হোতা পলাতক
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ পিএম 
জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে দুইজনকে যুবককে আটক করেছে পুলিশ । মঙ্গলবার দুপুরে  তাদের কাছ থেকে প্লাষ্টিকের কন্টেইনারসহ ২০ কেজি পেট্রোল জব্দ করে পুলিশ ।

অভিযানে আটকরা হলেন— উপজেলার মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের রেজাউলের ছেলে সাকিল এবং হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল ইসলাম। 

পরে আটকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ  আদালতের বিচারক শামীম আরা। 

এ ঘটনায় মূল অভিযুক্ত হিমাইল গ্রামের আমিরুল ইসলামের ছেলে ইব্রাহীম  অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

আদালতের বিচারক শামীম আরা বলেন, “দেশ এখন জ্বালানি তেলের সংকটময় সময় পার করছে। এর মাঝে কিছু অসাধু মজুদদার পরিস্থিতিকে আরও জটিল করছে। জনস্বার্থে এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলবে।”


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: