কিশোরগঞ্জের নিকলীতে পুলিশি অভিযানে ৭৮২ পিছ ইয়াবাসহ ১ মহিলা মাদক কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৮২ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত পৌনে ১০

2026-04-10T19:08:25+00:00
2026-04-10T19:08:25+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কিশোরগঞ্জের নিকলীতে পুলিশি অভিযানে ৭৮২ পিছ ইয়াবাসহ ১ মহিলা মাদক কারবারি গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:০৮ পিএম 
কিশোরগঞ্জের নিকলী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৮২ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে অভিযানটি চালায় নিকলী থানা পুলিশ।

গ্রেফতারকৃত রওশন আরা বেগম (৫০) নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার রোমান খান, এসআই শারিফুজ্জামান, এএসআই আমজাদ হোসেন ও এএসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি দল গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় রওশন আরার ঘর থেকে ৭৮২ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০ টাকা ও একটি মোবাইল ফোনসহ রওশন আরাকে গ্রেফতার করা হয়।

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান আরও জানান, গ্রেফতারকৃত রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখাবে এবং অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: