টেকনাফে মুরগির খামারে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা, উদ্ধার ৫ লাখ পিস

চট্টগ্রাম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক

2026-04-10T19:04:30+00:00
2026-04-10T19:04:30+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
টেকনাফে মুরগির খামারে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা, উদ্ধার ৫ লাখ পিস
চট্টগ্রাম সংবাদদাতা
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:০৪ পিএম 
কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল, ২০২৬) রাত ১০:৫০ মিনিটে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই এলাকার নুরুল হোছাইনের মালিকানাধীন একটি মুরগির খামারে তল্লাশি চালিয়ে খাটের নিচে লুকানো অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা ভর্তি ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৪২.৫ কেজি।

অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় পুলিশ একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা (মামলা নং-২৪, তারিখ: ১০ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: