‘আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা’

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

আমার বাবা একজন মুসলিম, অথচ প্রভাবশালীদের নির্দেশে তাকে খ্রিস্টান ধর্মের পরিচয় দিয়ে দাফন করা হয়েছিল। আমরা কি বিচার পাব না?

2026-04-10T16:40:36+00:00
2026-04-10T16:40:36+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
‘আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা’
লাশের পরিবর্তে লাশ
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:৪০ পিএম 
"আমার বাবা একজন মুসলিম, অথচ প্রভাবশালীদের নির্দেশে তাকে খ্রিস্টান ধর্মের পরিচয় দিয়ে দাফন করা হয়েছিল। আমরা কি বিচার পাব না? কেন আজও আমার বাবার খুনিরা প্রকাশ্যে ঘুরছে?" এভাবেই কান্নায় ভেঙে পড়ে নিজের আর্তনাদ প্রকাশ করছিলেন মোংলার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাহে আলমের সন্তান সুমন রানা।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে মোংলা পোর্ট পৌরসভা চত্বরে আয়োজিত এক বিশাল মানববন্ধনে উঠে আসে এক মর্মান্তিক সত্য। ২০২৩ সালের এই দিনে নিখোঁজ হওয়া মাহে আলমের লাশটি পর্যন্ত প্রভাবশালী মহলের ইশারায় ‘বদল’ করে ফেলা হয়েছিল। সচেতন নাগরিক সমাজ ও নিহতের স্বজনদের আয়োজনে এই মানববন্ধনে অংশ নিয়ে শত শত মানুষ মাহে আলম হত্যাকাণ্ডের বিচার ও লাশ গুমের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান।

এক বর্বরোচিত হত্যাকাণ্ড ও পরিচয় চুরির ইতিহাস;
২০২৩ সালের ১০ এপ্রিল মোংলার পৌর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহে আলমকে অপহরণের পর সুন্দরবনে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ১৩ এপ্রিল করমজল থেকে তার মরদেহ উদ্ধার হলেও শুরু হয় এক পৈশাচিক নাটক। তৎকালীন আওয়ামী সরকারের প্রভাবশালী নেতাদের নির্দেশে ৬৫ বছর বয়সী মুসলিম ব্যবসায়ী মাহে আলমের লাশটিকে ২২ বছরের খ্রিস্টান যুবক ‘হিলটন নাথ’ হিসেবে চালিয়ে দেওয়া হয়। ভুয়া সুরতহাল রিপোর্টের মাধ্যমে তড়িঘড়ি করে তাকে খ্রিস্টান রীতিতে দাফন করে দেওয়া হয়েছিল।

মানববন্ধনে বক্তারা ক্ষোভের সাথে জানান, তৎকালীন প্রশাসনের অসহযোগিতার কারণে নিহতের পরিবারকে আদালতের দ্বারস্থ হতে হয়। দীর্ঘ ৭ মাস পর ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হয় যে, সেটি মাহে আলমেরই মরদেহ ছিল। পরবর্তীতে মরদেহ উত্তোলন করে ইসলামি শরিয়াহ অনুযায়ী মোংলা কবরস্থানে তাকে পুনরায় দাফন করা হয়। "মরদেহের সাথে এমন প্রতারণা পৃথিবীর ইতিহাসে বিরল।"

মানববন্ধনে নিহতের ছেলে ও মামলার বাদী সুমন রানা সরাসরি অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশে থানা মামলা নিতে বাধ্য হলেও বর্তমানে পিবিআই তদন্তের নামে গড়িমশি করছে। চিলার বনদস্যু বিল্লাল সর্দার এবং তার ভাইপো বেলায়েত সর্দার আমার বাবাকে খুন ও লাশ গুমের প্রধান কারিগর। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।

সুজন—সু শাসনের জন্য নাগরিক মোংলার সাধারণ সম্পাদক মো: নূর আলম শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ মাহে আলমের ছোট ভাই মোঃ জসিম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, বিএনপি নেতা শাহাজান ফকির, বাবুল হোসেন রনি, মোঃ নাসির তালুকদার, গোলাম নূর জনি, বাবলু ভূঁইয়া, শ্রমিক নেতা আব্দুস সালাম ব্যাপারীসহ স্থানীয় সচেতন নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের একটাই চাওয়া—এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত শেষ করে খুনিদের বিচার নিশ্চিত করা হোক।

মানববন্ধনে উপস্থিত নিহতের স্বজনদের বুকফাটা হাহাকার আর ‘লাশের পরিবর্তে লাশ’ পাওয়ার সেই যন্ত্রণার গল্প শুনে উপস্থিত সাধারণ মানুষের চোখেও পানি চলে আসে। মোংলার আকাশ-বাতাস যেন আজ এক সুরেই কাঁপছে— ‘মাহে আলমের খুনিদের বিচার চাই’।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: