রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২৭

2026-04-09T16:50:47+00:00
2026-04-09T16:50:47+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭
রাজশাহী জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৫০ পিএম 
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে।  নতুন করে আরও ২৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন রোগি আরও বেড়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে ২৪ জন। আর মারা গেছে আরও চারজন।

তিনি আরও জানান, বর্তমানে হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১২ এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা ৪৭৯। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: