সদরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত বৃদ্ধ, গ্রেপ্তার ১

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের সদরপুর উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে

2026-04-09T14:26:55+00:00
2026-04-09T14:26:55+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সদরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত বৃদ্ধ, গ্রেপ্তার ১
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:২৬ পিএম 
ফরিদপুরের সদরপুর উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, তবে অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের হালিম চৌধুরীর ডাঙ্গী এলাকার বাসিন্দা রাশেদ মোল্লা তার ছোট ভাই মিনা মোল্লার ওপর পরিকল্পিত হামলার অভিযোগ এনে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্র বলা হয়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ রাজিব শেখ, রেজাউল শেখ ও রেজিয়া বেগমের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গত ০৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে মিনা মোল্লা তার  নিজ বাড়ি থেকে বের হলে পথে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
এ সময় অভিযুক্তরা মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় এবং পাশে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয় বলে জানাগেছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিনা মোল্লাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারী জানান, হামলার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার কারণে তারা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় সদরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউল শেখকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, “ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: