বৃহস্পতিবার (৯ মার্চ) লাখাইয়ে আসছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
লাখাই উপজেলায় তিনি দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ নিচ্ছেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
এর মধ্যে রয়েছে সকাল ১১ ঘটিকায় ২০২৫-২০২৬ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় খাল খনন/পূনঃখনন/সংস্কার প্রকল্পের বুল্লা ইউপির সুতাং নদী হতে তেঘরিয়া পর্যন্ত খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
উদ্ধোধন ও আলোচনা সভা শেষে বিকেল ৩ ঘটিকায় তিনি উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন বলে জানা যায়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড.জি.এম সরফরাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম সহ কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।