শ্রীপুরে ট্রাকচালকদের সড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষের অভিযোগে মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকায় ট্রাকচালকদের সড়ক অবরোধে কয়েক ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার

2026-04-08T17:00:09+00:00
2026-04-08T17:00:09+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
শ্রীপুরে ট্রাকচালকদের সড়ক অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষের অভিযোগে মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
গাজীপুর প্রতিনিধি
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:০০ পিএম 
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকায় ট্রাকচালকদের সড়ক অবরোধে কয়েক ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্থায়ী হয়।

জানা যায়, মহাসড়কের পাশে ট্রাক ও লরিগাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের বিরুদ্ধে এক পরিবহন শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বিভিন্ন পরিবহন শ্রমিক ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হাইওয়ে পুলিশ চালকদের ওপর হামলা চালায় এবং এতে কয়েকজন আহত হন। তারা অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার জৈনা বাজার এলাকার একটি ফিলিং স্টেশন থেকে ডিজেল নেওয়ার জন্য অসংখ্য ট্রাক মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। এ সময় পুলিশ চালকদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। স্থানীয় বাসিন্দারাও দুর্ভোগের কথা জানিয়েছেন।
তবে মাওনা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিক এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে দাবি করেছেন।

অন্যদিকে, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: