ধামরাইয়ে জাতীয় স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির অনুষ্ঠিত হয় ।আজ বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ জাতীয় স্কাউট

2026-04-08T16:09:15+00:00
2026-04-08T16:09:15+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ধামরাইয়ে জাতীয় স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:০৯ পিএম 
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির অনুষ্ঠিত হয় ।

আজ বুধবার (৮ এপ্রিল)  বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস উপলক্ষ্যে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। 

আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় র‍্যালিতে উপজেলার বিভিন্ন স্কুলের স্কাউটের সঙ্গে জড়িত শিক্ষক ও কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আল মামুন বলেন, স্কাউট শিক্ষার্থীদের জন্য আরও বেশি কাজ করতে হবে যেন তারা ভালো প্রশিক্ষণ পেয়ে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় কাজ করতে পারে। প্রতিটি স্কুলেই একটি মুক্ত স্কাউট দল গঠন করা হবে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: