ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশ তেলের প্যাকেটজাত ২ প্রতিষ্ঠানকে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ফেনী জেলা সংবাদদাতা

ফেনীতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য তেল পেকেটজাত করার অপরাধে ২ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ ৮

2026-04-08T15:58:00+00:00
2026-04-08T15:58:00+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশ তেলের প্যাকেটজাত ২ প্রতিষ্ঠানকে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ পিএম 
ফেনীতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য তেল পেকেটজাত করার অপরাধে ২ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ ৮ মার্চ,দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। 

সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সহকারি কমিশনার চয়ন বড়ুয়া ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন আজ দুপুরে শহরের তাকিয়া রোডে ভেজাল বিরোধী অভিযান চালায়, এসময় কবির এন্ড সন্স গোডাউনে গিয়ে দেখা গেছে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বড় প্লাস্টিকের ড্রাম থেকে ছোট টিনের ড্রামে তেল পেকেটজাত করন করছে।

এ অপরাধে জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়া কবির এন্ড সন্সের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সময়ে মাজার রোড়ে হাজী নুর আহম্মদ এন্ড সন্ডে গিয়ে দেখা গেছে, ক্রয় বাউচার ও ডকুমেন্টস ছাড়া ভোজ্য তেল পেকেটজাত পক্রিয়াজাত ও বিক্রি করছে এ অপরাধে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম হাজী নুর আহম্মদ এন্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে ফেনীস্থ র‍্যাব ৭ এর একটি টিম সহায়তা করে ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আবদু রহমান, জেলা কৃষি বিপনন অফিসার হারুন উর রশিদ উপস্থিত ছিলেন।

 জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন জানান, জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন সহ অন্যাআন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, গোপন সংবাদে অস্বাস্থ্যকর পরিবেশে তেলের পেকেটজাত করার খবরে আমরা আজ অভিযান পরিচালনা করেছি আগামীতে জেলা ব্যাপি ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: