শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম(৩২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৮ এপ্রিল) সকালে

2026-04-08T15:55:48+00:00
2026-04-08T15:55:48+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ পিএম 
বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম(৩২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার বিহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শিল্পী বেগম ওই গ্রামের বাসিন্দা মিন্টু মিয়ার স্ত্রী। তিনি এক মেয়ের জননী। তার মেয়ে বর্তমানে স্বামীর সংসার করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে বুধবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী শিল্পী বেগমকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান শিল্পী।

ঘটনার পর থেকেই অভিযুক্ত মিন্টু পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, "সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কাজ চলমান রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: