নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ভোজ্য তেল (সয়াবিন) মজুদ প্রতিরোধে অভিযান চালিয়েছে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ও নরসিংদী ভোক্তা অধিকার।বুধবার ( ৮ এপ্রিল) সকাল সাড়ে

2026-04-08T15:49:28+00:00
2026-04-08T15:49:28+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নরসিংদীতে ভোজ্য তেল মজুদ প্রতিরোধে যৌথ অভিযান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:৪৯ পিএম 
নরসিংদীতে ভোজ্য তেল (সয়াবিন) মজুদ প্রতিরোধে অভিযান চালিয়েছে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ও  নরসিংদী ভোক্তা অধিকার। 

বুধবার ( ৮ এপ্রিল)  সকাল সাড়ে ১১টায় শহরের শাপলাচত্বর এলাকায় অভিযান শুরু হয়ে দুপুর ২টার দিকে বৌয়াকুড় এলাকায় অভিযান শেষ করা হয়।

এসময়, দুইটি প্রতিষ্ঠানে তেল মজুদের পর্যাপ্ত কাগজপত্র না থাকায় বৌয়াকুড়ের এলাকার মদিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও শাপলা চত্বর এলাকার বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫ হাজার টাকা
 টাকা জরিমানা করা হয়। 

র‍্যাব-১১ এর সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম বলেন, আজকের অভিযানেটি ভোজ্য তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভোজ্য তেলের মজুদ হয়েছে এমন খবরের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে কিছু অসংগতি পাওয়া যাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  ভোজ্য তেল মজুদ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময়, নরসিংদী ভোক্তা অধিকারের উপপরিচালক  মাহমুদুল রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন৷ 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: