ধর্মপাশায় নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ধর্মপাশা - মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দৌলতপুর বাজারের নিজ দোকানের ভেতর থেকে মো. কামরুল ইসলাম (৪৫)

2026-04-08T15:40:36+00:00
2026-04-08T15:40:36+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ধর্মপাশায় নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
ধর্মপাশা - মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:৪০ পিএম 
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দৌলতপুর বাজারের নিজ দোকানের ভেতর থেকে মো. কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ীর ওই গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দৌলতপুর বাজারে নিজস্ব একটি মনোহারি দোকান দীর্ঘদিন ধরে  পরিচালনা করে আসছিলেন।  এবং প্রতিদিনের মতন দোকান বন্ধ করার পর দোকানের ভিতরেই রাত্রিযাপন করতেন তিনি। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানটি খোলা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দোকান এলোমেলো অবস্থায় দেখতে পান। দোকানের ক্যাশবাক্সে খোলা।  এবং নিহত কামরুল ইসলামের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন । পরে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. মোকাররম হোসেন তালুকদার  বলেন, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে বিষয়টি খুবই দুঃখজনক। এবং দৌলতপুর গ্রামে এ বিষয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। এবং লাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: