স্বামী-ছেলে বাইরে,গাজীপুরে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট,নিহত শাশুড়ি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ফকির বাড়ি এলাকায় মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় শ্বাসরোধে শাশুড়ি আসমা আক্তার (৫৫) নিহত হয়েছেন। এ সময়

2026-04-08T15:18:50+00:00
2026-04-08T15:18:50+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
স্বামী-ছেলে বাইরে,গাজীপুরে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট,নিহত শাশুড়ি
গাজীপুর প্রতিনিধি
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:১৮ পিএম 
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ফকির বাড়ি এলাকায় মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় শ্বাসরোধে শাশুড়ি আসমা আক্তার (৫৫) নিহত হয়েছেন। এ সময় পুত্রবধূ আরিফা আক্তার (২২) গুরুতর আহত হন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক আনিসুর রহমান আনিস মিয়া ও তার ছেলে রাতে স্কুলে নৈশপ্রহরীর দায়িত্ব পালনে বাইরে ছিলেন। এ সুযোগে একদল সশস্ত্র ডাকাত গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ঘরে থাকা দুই নারী সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

ডাকাতদের বাধা দিলে তাদের বেঁধে নির্যাতন করা হয়। এতে আসমা আক্তার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত পুত্রবধূ আরিফা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে।

এ সময় ডাকাতরা নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
প্রতিবেশীরা জানান, পরিকল্পিতভাবে এ ডাকাতি সংঘটিত হয়েছে এবং ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা আসমা আক্তারকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। পুত্রবধূর শরীরেও নির্যাতনের চিহ্ন রয়েছে। তবে ধর্ষণের বিষয়টি এখনও নিশ্চিত নয় মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: