শেরপুরের ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি!

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বিভিন্ন এলাকার তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে একটি খেলার মাঠের অভাবে ভুগছে।বিশেষ করে হাতীবান্ধা সুইজগেট,

2026-04-07T18:51:37+00:00
2026-04-07T18:51:37+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শেরপুরের ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি!
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:৫১ পিএম 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বিভিন্ন এলাকার তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে একটি খেলার মাঠের অভাবে ভুগছে। 

বিশেষ করে হাতীবান্ধা সুইজগেট, ঘাগড়া প্রধান পাড়া, হাতীবান্ধা চকপাড়া, হাতীবান্ধা মীরপাড়া এবং পূর্ব হাতীবান্ধার একাংশের যুবকদের মধ্যে এ নিয়ে হতাশা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, খেলার মাঠ না থাকায় এলাকার ছেলেরা তাদের খেলোয়াড়ি প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে না। ফলে অনেকেই খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে, যা তরুণ সমাজের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে।

তারা জানান, হাতীবান্ধা সুইজগেট সংলগ্ন একটি জায়গা রয়েছে, যা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। এই জায়গাটি যথাযথভাবে উন্নয়ন করে খেলার মাঠ হিসেবে ব্যবহার করা গেলে এলাকার তরুণদের জন্য তা আশীর্বাদস্বরূপ হবে।

স্থানীয় তরুণরা আরও বলেন, একটি খেলার মাঠ থাকলে তারা নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে। পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা থেকেও দূরে থাকা সম্ভব হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: