আধাঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড, বিদ্যুৎ বিপর্যয়, ফসল ও ঘরবাড়ির ক্ষতি

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে ঘরবাড়ি, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ঘরের

2026-04-07T16:12:03+00:00
2026-04-07T16:12:03+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আধাঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড, বিদ্যুৎ বিপর্যয়, ফসল ও ঘরবাড়ির ক্ষতি
গাজীপুর সংবাদদাতা
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:১২ পিএম 
গাজীপুরের শ্রীপুর উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে ঘরবাড়ি, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ঘরের চালা ধসে সিরাজুল ইসলাম (৭২) নামে এক সিলিং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয় এবং বজ্রসহ ভারী বৃষ্টি ও বড় আকারের শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় আধাঘণ্টার এই তাণ্ডবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাঁচা ঘরবাড়ির টিনের চালা উড়ে যায় এবং গাছপালা উপড়ে পড়ে।
নিহত সিরাজুল ইসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কুনরা গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় সোহাগ সরকারের বাসায় ভাড়া থেকে ছেলে শাহিনের সঙ্গে বাঁশ দিয়ে সিলিং তৈরির কাজ করতেন। ঘটনার রাতে দোকানের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় ঝড়ে চালা ধসে তিনি চাপা পড়েন। পরে সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক এই ঝড়ে উপজেলার অন্তত দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কাঁচা ঘরবাড়ির চালা উড়ে গেছে এবং বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে বাড়িঘরের ওপর পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। মাওনা বাজার ও আশপাশের এলাকাতেও একই চিত্র দেখা গেছে।

কৃষকরা জানান, ধান, ভুট্টা, সবজি, আম ও কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফসল শিলাবৃষ্টিতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ধানক্ষেতের এই সময়ের ক্ষতি নিয়ে তারা গভীর উদ্বেগে রয়েছেন।

এদিকে ঝড়ে বৈদ্যুতিক লাইনের চার শতাধিক পয়েন্টে ক্ষতি হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে এবং পানির সংকট দেখা দেয়।

মাওনা উত্তরপাড়া এলাকার বাসিন্দা সজীব মৃধা জানান, ঝড়ের তীব্রতায় তার ঘরের চালা উড়ে গেছে। এছাড়া তেলিহাটি, মাওনা ও শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে গাছ পড়ে বাড়িঘরের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শ্রীপুর থানার পরিদর্শক সঞ্চয় সাহা জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২, মাওনা জোনাল অফিসের ডিজিএম শান্তনু রায় জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ ভোর থেকেই শুরু হয়েছে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: