কুমিল্লায় বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ২০ কিমি যানজট

মো. মিজানুর রহমান, কুমিল্লা জেলা সংবাদদাতা

অনিয়মতান্ত্রিক ও অবৈধভাবে নাসা স্পিনার্স এন্ড গার্মেন্টস লিমিটেড বন্ধ ঘোষণার বিরুদ্ধে এবং নাসা গ্রুপের সকল শ্রমিকদের বকেয়া বেতনসহ সকল ভাতাদি

2026-04-07T14:52:28+00:00
2026-04-07T14:52:28+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কুমিল্লায় বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ২০ কিমি যানজট
মো. মিজানুর রহমান, কুমিল্লা জেলা সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৫২ পিএম 

অনিয়মতান্ত্রিক ও অবৈধভাবে নাসা স্পিনার্স এন্ড গার্মেন্টস লিমিটেড বন্ধ ঘোষণার বিরুদ্ধে এবং নাসা গ্রুপের সকল শ্রমিকদের বকেয়া বেতনসহ সকল ভাতাদি পরিশোধের দাবিতে কুমিল্লা ইপিজেড এর নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীবৃন্দের উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া নয়টা থেকে মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে শ্লোগান দিতে দেখা গেছে। এতে মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বেলা সাড়ে ১১ টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।  

আন্দোলনকারী নাসা গ্রুপের শ্রমিক কামাল হোসেন ও জসিম উদ্দিন  জানান, নাসা গ্রুপে বিনা নোটিশে কারখানা বন্ধ করে রেখেছে। এক বছর ধরে তাদের  বকেয়া বেতন ভাতা আটকে রেখেছে। এতে শ্রমিকরা কষ্টে দিন অতিবাহিত করছে। অবরোধ চলাকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় শ্রমিকদের পাওনা বকেয়া বেতন পরিশোধের জন্য নাসা গ্রুপের কর্মকর্তা ও বেপজা কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন। এসময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফাসহ প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সেনাসদস্য, পুলিশ, র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: