সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রবিবার (৫ এপ্রিল) রাত ৯ টায়

2026-04-06T19:04:13+00:00
2026-04-06T19:04:13+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:০৪ পিএম 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৫ এপ্রিল) রাত ৯ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। 

নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, হত্যার শিকার যুবক লিটন সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল। গত শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের ঝগড়ার সৃষ্টি হয়। পরবর্তী রবিবার রাতে নিহত লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, আমার মেয়ের জামাইকে কারা যেনো হত্যা করেছে। ধারণা করছি তার সাথের কোনো বন্ধুর দ্বন্দ্ব ছিল আর তারাই এ কাজ করতে পারেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: