হাকিমপুরের ইউপি সদস্যের ছেলে নবাবগঞ্জে মাদকসহ আটক

দিনাজপুর প্রতিবেদক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলদার হোসেনের ছেলে শাহ আলম (২৯) নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ

2026-04-06T18:46:30+00:00
2026-04-06T18:46:30+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
হাকিমপুরের ইউপি সদস্যের ছেলে নবাবগঞ্জে মাদকসহ আটক
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম 
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলদার হোসেনের ছেলে শাহ আলম (২৯) নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ নবাবগঞ্জে আটক হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ থানার এসআই জামিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নবাবগঞ্জ উপজেলার বিরামপুর-ঘোড়াঘাট পাকা সড়কের দিঘীরত্না গ্রামের কামরুল মিয়ার চায়ের দোকানের সামনে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শাহ আলম পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার জিন্স প্যান্টের ডান পকেট তল্লাশি করে ১০ পাতায় মোট ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আটক শাহ আলম হাকিমপুর উপজেলার মোকামদহ (হরিনা) গ্রামের বাসিন্দা এবং ইউপি সদস্য দিলদার হোসেন ওরফে দিলদার মেম্বারের ছেলে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: