লামায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

লামা (বান্দরবান) প্রতিনিধি

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি

2026-04-06T16:03:06+00:00
2026-04-06T16:03:06+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
লামায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:০৩ পিএম 
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

​সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত ও উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই মেলা ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ​লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (রুটিন দায়িত্ব) জনাব অরুণ কৃষ্ণ পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম কসমো স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আছাদুজ্জামান।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, "স্মার্ট ও উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। এই ধরণের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তুলবে।"

​জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলা চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। দুই দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে।

এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মেলা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: