সিংড়ায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত, চালক পলাতক

সিংড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের সিংড়া উপজেলার নিংগইন বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে।সোমবার (৬

2026-04-06T14:04:19+00:00
2026-04-06T14:04:19+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সিংড়ায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত, চালক পলাতক
সিংড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:০৪ পিএম 
নাটোরের সিংড়া উপজেলার নিংগইন বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে টার দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদির কায়ছার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়ভাবে তার বাবা পশু চিকিৎসক হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহন-এর একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব ১১-৫৬১৯) উল্টো পথে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রুবেল রাস্তা পারাপারের সময় বাসটির ধাক্কায় নিচে পড়ে যান। এ সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

দুর্ঘটনার পর বাসটির অজ্ঞাতনামা চালক ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি রেখে পালিয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: