গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত

গাজীপুর (মহানগর) সংবাদদাতা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহিবাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে

2026-04-06T13:33:23+00:00
2026-04-06T13:33:23+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত
গাজীপুর (মহানগর) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:৩৩ পিএম 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহিবাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে আরো ৫জন। রোববার সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের ওপরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন-কোনাবাড়ি থানাধীন কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন রুহানী (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার আবুবক্করের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও রাজশাহীর চারঘাট এলাকার শিমুল নাহার (২০)| গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার এসএম শফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা যায়, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়| এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়| এ নিয়ে মোট ৩জনের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: