রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার তারাবো পৌরসভার

2026-04-05T18:09:29+00:00
2026-04-05T18:09:29+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:০৯ পিএম 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

 শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার তারাবো পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক আওলাদ হোসেন জানায়, ভুলতা গাউছিয়া এলাকা থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন আরোহী যাচ্ছিলেন। রূপসী এলাকায় পোশাকে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক চালককে আটক করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম ওজিৎ দাশ (৪২)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সোনারামপুর গ্রামের ননী দাশ এর ছেলে। তিনি উবারে মোটরসাইকেল করে ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

আটক কাভার্ড ভ্যান চালকের নাম মোহাম্মদ মফিজ (৫২)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার তাহেরপুর এলাকার নোও শাদ আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: