বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামিসহ গ্রেপ্তার ১৩

বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার ও বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ১৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য

2026-04-05T16:39:08+00:00
2026-04-05T16:39:08+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামিসহ গ্রেপ্তার ১৩
বগুড়া জেলা সংবাদদাতা
রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম 
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার ও বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ১৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। 

গতকাল রোববার দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। মাদক বিরোধী অভিযানে একজনের কাছে ১০ পিসসহ আরও তিনজনের কাছে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে। 

ওয়ারেন্টমূলে গ্রেপ্তারকৃতরা- উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে জাহেদ আলী, পৌরসভার মাস্টারপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আকরাম হোসেন, উত্তর মন্ডলপাড়ার নাছির মন্ডলের ছেলে ইসমাইল হোসেন, লালুকা গ্রামের বাবুল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম, সঞ্জয়পুর গ্রামের সানোয়ার হোসনের ছেলে শাকিল হোসেন শান্ত, ছোট ধাপ এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সেলিম হোসেন, ডিম শহরের জিব্রাইল হোসেনের ছেলে রঞ্জু মিয়া, একই এলাকার বাহার আলীর ছেলে মাহফুজার রহমান ও চকসুখানগাড়ি এলাকার দবির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন। মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার মাসিন্দা গ্রামের সাইদুর রহমানের ছেলে ওমর ফারুক। 

এদিকে, উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পূর্বপাড়া এলাকায় মাদক বিক্রির সময় হাতেনাতে আটক হয় তিন কারবারি। তারা হলেন- ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম, ইয়াছিন আলীর ছেলে ওয়াজেদ আলী ও তালুচ পাতাড়াবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু বক্কর সিদ্দিক সৌরভ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: