সাভার পৌরসভার কুলিবিটের ইজারা হাইকোর্টের নির্দেশে প্রায় এক বছর বন্ধ

সাভার (ঢাকা) সংবাদদাতা

ঢাকার অদূরে সাভার পৌরসভার কুলি বিটের ইজারা প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। হাইকোর্টের নির্দেশে তিন মাস বন্ধের কথা উল্লেখ

2026-04-05T16:29:51+00:00
2026-04-05T16:29:51+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সাভার পৌরসভার কুলিবিটের ইজারা হাইকোর্টের নির্দেশে প্রায় এক বছর বন্ধ
সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় দেড় কোটি টাকা
সাভার (ঢাকা) সংবাদদাতা
রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:২৯ পিএম 

ঢাকার অদূরে সাভার পৌরসভার কুলি বিটের ইজারা প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। হাইকোর্টের নির্দেশে তিন মাস বন্ধের কথা উল্লেখ থাকলেও প্রায় এক বছর কুলি বিটের ইজারা বন্ধ রয়েছে। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় দেড় কোটি টাকার মতো। সাভার পৌরসভার আওতাধীন রেডিও কলোনি হতে ব্যাংক টাউন পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ডের (শাখা রোড ও মহল্লা ব্যতীত) উভয় পাশের মার্কেট, কাঁচা বাজার, ফল বাজার,ইত্যাদিতে ব্যবসার উদ্দেশ্যে পরিবহনকৃত মালামাল লোড- আপলোড কুলিবিট (লেবার হ্যান্ডেলিং) ইজারার জন্য তৎকালীন প্রকাশিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে উচ্চ আদালতে একটি পিটিশন (নং ২২৪৪) দায়ের করেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের গেন্ডা মহল্লার আব্দুস সাত্তার মোল্লার ছেলে মোহাম্মদ আলী মোল্লা। উচ্চ আদালত রিট আবেদনটি আমলে নিয়ে সাভার পৌরসভা কর্তৃক জারি করা (স্মারক নং সাপৌস/ প্রশা/২০২৪-২০২৫/২১৫ তারিখ ২০-০১-২০২৫)। অনুসারে প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থাপিত রাখার নির্দেশ দিয়েছিলেন। একই সাথে উক্ত স্মারকলিপির মাধ্যমে কেন বিজ্ঞতি প্রকাশ করা হয়েছে তার কারণ দর্শানোর জন্য বিবাদীদের নির্দেশ দেয়া হয়েছিলো।
বিশেষ করে সাভার পৌরসভার রেডিও কলোনি থেকে সাভার ব্যাংকটাউন পর্যন্ত টোল আদায়ের ক্ষেত্রে ক্রমিক নং ১৩ ( সংযোজনী খ) সম্পর্কিত কোন আইনগত কর্তৃত্ব ব্যতীত প্রদত্ত এবং এর কোন আইনি প্রভাব নেই বলে ঘোষণা করা হবে না এবং/। অথবা এই আদালতের কাছে যথাযথ এবং উপযুক্ত বলে মনে হতে পারে এমন অন্য কোন আদেশ বা আদেশ জারি করা হবে না এই মর্মে চার সপ্তাহের মধ্যে বিবাদীপক্ষকে জবাব দিতে বলা হয়েছিলো। রিট পিটিশনটিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার, সমবায় মন্ত্রণালয়ের সচিব ,সাভার পৌরসভার মেয়র, ঢাকা জেলা প্রশাসক ও সাভার উপজেলা নির্বাহী অফিসার কে বিবাদী করা হয়েছিল। 

এ বিষয়ে তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং সাভার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোঃ আবু বকর সরকারকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছিলেন,পিটিশনটি ব্যাকেট করার জন্য আমরা আইনজীবী নিয়োগ করেছি। বিষয়টি দেখার জন্য এবং মামলা পরিচালনার জন্য পৌর নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এর কয়েক মাস পরে ওই (ইউওনো) আবু বকর সরকার বদলি হয়ে যায়।

কিন্তু দুঃখের বিষয়, হাইকোর্টের নির্দেশে তিন মাস বন্ধ থাকার কথা থাকলেও প্রায় এক বছর ধরে ইজারা বন্ধ রয়েছে। কেন এক বছর ধরে পৌরসভার কুলি বিটের ইজারা বন্ধ রয়েছে জানতে চাইলে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন-  বাদী পক্ষের রিট করার কারণে হাইকোর্ট ইজারা বন্ধ করে দিয়েছিল।আমরাও আমাদের আইনজীবী নিয়োগ করেছিলাম পৌরসভার পক্ষে।কিন্তু বিষয়টির এখনো সমাধান হয়নি।

তিনি আরো বলেন, বাদী পক্ষ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী কায়সার কামাল সাহেবকে নিয়োগ করেছিল। আমরা তখন নিয়োগ করেছিলাম অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেবকে। কিন্তু কামরুজ্জামান সাহেবের কাছে আমরা মাঝেমধ্যে এ বিষয়ে খোঁজ নিলে তিনি বলেন কিছু দিনের মধ্যে সমাধান হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আদেও সমাধান হচ্ছে না। তিনি আরো বলেন। তিনি দৈনিক ভোরের ডাক কে বলেন, আপনারা একটু আইনজীবীকে জিজ্ঞেস করেন কেন এই বিষয়টির মীমাংসায় এত সময় লাগছে।

কুলি বিটের ইজারা প্রায় এক বছর বন্ধ থাকায় সরকার প্রায় দেড় কোটি টাকার রাজস্ব হারিয়েছে, এমন তথ্য উপস্থাপন করলে উপজেলা পরিষদের বর্তমান প্রশাসক এবং ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন-আসলেই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। যেটি বন্ধ থাকায় সরকার প্রায় দেড় কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তিনি তাৎক্ষণিক পৌরসভা কর্তৃপক্ষকে ফোন দেন এবং বলেন কেন এই বিষয়টির সমাধান হচ্ছে না? প্রয়োজনে আইনজীবী বাদ দিয়ে নতুন কোনো অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দিতে নির্দেশ দেন তিনি। তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দেন যাতে দ্রুত বিষয়টির সুরাহা হয়। কুলি বিটের ইজারা বন্ধ থাকার পরেও কেউ যদি কুলিবিটের নামে কোন ইজারা তোলে, তাহলে সেটি সরাসরি চাঁদা হিসেবে গণ্য হবে বলেও তিনি জানান। এবং এরকম অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: