নবাবগঞ্জে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জাতীয়

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।দেশের ১৮টি জেলার

2026-04-05T16:13:20+00:00
2026-04-05T16:13:20+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
জাতীয়
নবাবগঞ্জে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:১৩ পিএম 
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হাম রুবেলা টিকাদান কর্মসূচির  উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা হাম রুবেলার টিকাদান কর্মসূচির মতো রবিবার সকাল ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম ভয়াবক একটি রোগ। তবে এটাকে অতীতের সরকারগুলো অবহেলা করেছিল। ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে টিকাদান কার্যক্রম কন্টিনিউ করা হয়নি। যার কারনে এবার বজ্রপাতের মত আমাদের শিশুদের উপর হানা দিয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ও বিচক্ষণতায় দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।  
তিনি আরও বলেন, এখন সব হাসপাতালে জরুরি সেবার সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ভেকসিন সরবরাহে ইউনিসেভ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তায় এগিয়ে এসেছে। আগামী ২৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি চালনা হবে। আর ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশালের টিকাদান কর্মসূচি শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ে মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ হায়দার, ইউনিসেফ এর বাংলাদেশ প্রতিনিধি মিস রানা ফ্লাওয়ার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামসেদ মোহাম্মদ, ইউনিসেফ এর চীফ হেলথ মিস মালাজাই আহমাদজাই, চিফ কমিউনিকেশন মিঘুয়েল মেটাস মেনাস, ইউনিসেফের হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা. খন্দকার আবুল বাশার, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাখাওয়াত হোসেন প্রমূখ। 





Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: