লামায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ

লামা (বান্দরবান) প্রতিনিধি

​বান্দরবানের লামা পৌরসভার কুঠালিয়ার টেক এলাকায় ৫নং ওয়ার্ড যুবদল নেতা শাহীন আলমকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

2026-04-05T15:44:36+00:00
2026-04-05T15:44:36+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
লামায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:৪৪ পিএম 
​বান্দরবানের লামা পৌরসভার কুঠালিয়ার টেক এলাকায় ৫নং ওয়ার্ড যুবদল নেতা শাহীন আলমকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) সকালে ভিকটিমের নিজ তামাক ক্ষেতে এই হামলার ঘটনা ঘটে।

​এই ঘটনায় ভিকটিম শাহীন আলম বাদী হয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার মৃত সেয়া মিয়ার ছেলে মোঃ আনু মিয়া, তার ছেলে মোঃ নূরুন্নবী ও মেয়ে নাজমা আক্তারসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে বিবাদী করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকালে শাহীন আলম তার তামাক ক্ষেতে কাজ করতে গেলে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করে গুরুতর জগত জখম করে। এসময়  স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

​ভুক্তভোগী শাহীন আলম বলেন, "বিবাদীরা দীর্ঘদিন ধরে আমার সাথে বিরোধ চালিয়ে আসছিল। আজ সকালে আমি ক্ষেতে কাজ করার সময় তারা হঠাৎ করে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।আমি গত ২০২৫ইং সালে তামাক চাষ করার জন্য আরফাত আলী থেকে নগদ ১২০০০ হাজার টাকায় ০.২০ শতক একর জমি খাঁজনা নেই। কিন্তু ১নং ও ২নং বিবাদী রাগান্তিত হয়ে এসে প্রথমে আমাকে দেশীয় অস্ত্র লাঠি দিয়ে ডান পায়ে আঘাত করে পরে কিল ঘুষি মেরে আমাকে তামাক চুল্লির পাশে অজ্ঞান করে ফেলে রেখে আমার আবাদী জমিতে চাষ করা তামাক ক্ষেত সম্পূর্ণ রূপে ৩নং বিবাদী সহ আরো তার অত্মীয় স্বজন মিলে তামাক ক্ষেত সম্পূর্ণ রূপে নষ্ট করে ফেলে যাহার বর্তমান আনুমানিক মূল্য ১ লক্ষ বিশ হাজার টাকার ক্ষয় ক্ষতি করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

​এই বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল জানান, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: