একদিনে ৬টি যুদ্ধবিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি আইআরজিসির

ষ্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক

একদিনেই ইরানের আকাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে

2026-04-04T19:22:22+00:00
2026-04-04T19:28:36+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
একদিনে ৬টি যুদ্ধবিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি আইআরজিসির
ষ্টাফ রিপোর্টার
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৭:২৮ পিএম
একদিনেই ইরানের আকাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই দিনটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছে। শনিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের বিভিন্ন অঞ্চলে আকাশপথে বড় ধরনের সংঘাত চলাকালীন তাদের প্রতিরক্ষা বাহিনী শত্রুপক্ষের কয়েকটি  লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। চলমান মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মুখে দেশের আকাশসীমার ওপর ইরানের নিয়ন্ত্রণ যে বাড়ছে; এই অভিযান তারই প্রমাণ বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়েছে, একটি নির্ণায়ক ও দীর্ঘস্থায়ী লড়াইয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি যুদ্ধবিমান এবং আরও পাঁচটি আকাশযান ভূপাতিত করেছে। এটি ইরানি আকাশে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য একটি চরম পরাজয়ের দিন।

আইআরজিসির তথ্য অনুযায়ী, ইরানের অ্যারোস্পেস ফোর্স খোমেইন ও জানজান প্রদেশের আকাশে দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ইসফাহানের আকাশে দুটি এমকিউ-৯ অ্যাটাক ড্রোন এবং বুশেহরের আকাশে একটি হার্মিস ড্রোন ধ্বংস করেছে। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় থাকা উন্নত সিস্টেম ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে।

ইরানের এই বিপ্লবী গার্ড বাহিজনী বলেছে, ইরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা বাহিনীর ইউনিটগুলো শত্রুপক্ষের উন্নতমানের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সুনির্দিষ্ট ও উদ্ভাবনী পর্যবেক্ষণের ফলে দেশটির আকাশসীমা শত্রু বিমানের জন্য ক্রমশ আরও অনিরাপদ হয়ে উঠবে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: