নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমানের সাথে নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ৫ টায় থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বর্তমান প্রতিনিধি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকে কন্ঠ জেলা প্রতিনিধ আইনুল হক, সহ- সভাপতি ও দৈনিক রাজ বার্তা প্রতিনিধি মোফাজ্জেল হোসেন, কোষাধক্ষ্য ও দৈনিক আজকে বসুন্ধরা প্রতিনিধি আবু তালেব, সাংগঠনিক সম্পাদক ও বাংলা এফএম রেডিও প্রতিনিধি শফিকুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক উত্তর কোণের প্রতিনিধি সেলিম, দপ্তর সম্পাদক ও দৈনিক স্মার্ট বাংলা প্রতিনিধি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সিরাজুল ইসলাম দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি সনজিত দাস, দৈনিক দেশ চিত্র প্রতিনিধি নূরনবী, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি জাবেদ আলী প্রমুখ।
এ সময় নবাগত ওসি মাহবুব রহমান বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজের সবধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি অপরাধ নির্মূলে থানা পুলিশকে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।