বাঁশখালীতে জীবন্ত বটগাছে রহস্যময় আগুন

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে একটি জীবন্ত বটগাছে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে

2026-04-04T16:28:28+00:00
2026-04-04T16:28:28+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
বাঁশখালীতে জীবন্ত বটগাছে রহস্যময় আগুন
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২৮ পিএম 
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে একটি জীবন্ত বটগাছে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগুনের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা গাছটির চারপাশে ভিড় জমাতে শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর হযরত বদর পীর (রাঃ) মাজার গেট সংলগ্ন প্রায় অর্ধশতাধিক বছরের পুরনো একটি বিশালাকার বটগাছের মগডালে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখতে পান পথচারীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা বালতিতে করে পানি ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন। তবে গাছের উচ্চতা বেশি হওয়ায় তারা ব্যর্থ হন। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি বর্ষণ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের তীব্রতা থাকলেও মাজারের প্রধান স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সকালে হঠাৎ দেখি বটগাছের ওপর থেকে আগুন জ্বলছে আর ধোঁয়া উড়ছে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম কারণ পাশেই মাজার। ফায়ার সার্ভিস দ্রুত আসায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী

জীবন্ত গাছে এভাবে আগুন লাগার বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, বাইরে থেকে কেউ দুষ্টুমির ছলে বা শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে। আবার অনেক ভক্ত ও স্থানীয়দের মাঝে এটি নিয়ে অলৌকিক নানা ধারণা তৈরি হয়েছে। তবে আগুনের প্রকৃত উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি রহস্যজনক হওয়ায় স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত দাবি করেছেন। জীবন্ত বটগাছে কীভাবে আগুন ধরলো এবং এর পেছনে কোনো নাশকতামূলক উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন মাজার সংশ্লিষ্ট ব্যক্তি ও এলাকাবাসী।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: