কাশিয়ানীতে ১৭৯ বোতল মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৭৯ বোতল ফেনসিডিল (উইন সিরেক্স) মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মধুমতি সেতু

2026-04-04T16:25:22+00:00
2026-04-04T16:25:22+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কাশিয়ানীতে ১৭৯ বোতল মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২৫ পিএম 
গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৭৯ বোতল ফেনসিডিল (উইন সিরেক্স) মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-তরিকুল ইসলাম (৪২), হাবিবুর রহমান ওরফে বাপ্পি (৩৪) ও  শাহারিয়ার হোসেন (২৫)। 

এ সময় তাদের কাছ থেকে ১৭৯ বোতল ফেনসিডিল (উইন সিরেক্স) মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব-৬, এর ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ দুপুরে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১৭৯ বোতল ফেনসিডিল (উইন সিরেক্স সিরাপ) মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকার দিকে যাচ্ছিলেন।

ভাটিয়াপাড়া ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: