চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার মশক নিধন ও পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রম সংক্রান্ত সমন্বিত অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
আজ শনিবার বেলা ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর, হাসপাতাল রোড, মধ্যবাজার এনসিডিপি মার্কেট চত্তরসহ বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের সাবেক সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, পৌর জামায়াতের নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।