গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীকে আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রজিবা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (আজ) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার

2026-04-04T15:53:22+00:00
2026-04-04T15:53:22+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীকে আটক
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৫৩ পিএম 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রজিবা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (আজ) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে রজিবা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এ ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, এটি আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, স্বামী সুজা মিয়া পূর্বপরিকল্পিতভাবে রজিবা বেগমকে হত্যা করে পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য মরদেহ ঝুলিয়ে রাখেন।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্বামী সুজা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গোবিন্দগঞ্জ থানার এসআই হারুনর রশিদ ও এসআই আনসোফসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: