ছাগলনাইয়ায় ৩০ ইয়াবাসহ যুবক আটক

ফেনী জেলা সংবাদদাতা

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ ইয়াবাসহ আবদুল গোফরান প্রকাশ গাফফার (২৯) কে আটক করা হয়েছে।৩ এপ্রিল রাতে

2026-04-04T15:46:50+00:00
2026-04-04T15:46:50+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ছাগলনাইয়ায় ৩০ ইয়াবাসহ যুবক আটক
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪৬ পিএম 
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ ইয়াবাসহ আবদুল গোফরান প্রকাশ গাফফার (২৯) কে আটক করা হয়েছে। 

৩ এপ্রিল রাতে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে। 
আবদুল গোফরান ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের আবু ছিদ্দিক এর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া জানান, ইয়াবা প্রাচারের গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পূর্বদেবপুর গ্রামের আলী রাজার বাড়ীর আবদুল গোফরানের নিজ বসত ঘরে অভিযান চালায় এসময় (৩০) পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, ছাগলনাইয়া সীমান্তবর্তী উপজেলা মাদক প্রবন এলাকায় এখানে আমাদের কঠোর নজরদারি রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে আজ ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: