চট্টগ্রামে হামের বিস্তার, নতুন শনাক্ত ৪, হাসপাতালে ভর্তি আরও ১৬ শিশু

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও চার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই

2026-04-04T13:46:34+00:00
2026-04-04T13:50:02+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চট্টগ্রামে হামের বিস্তার, নতুন শনাক্ত ৪, হাসপাতালে ভর্তি আরও ১৬ শিশু
চট্টগ্রাম সংবাদদাতা
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৪৬ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ১:৫০ পিএম
চট্টগ্রামে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও চার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৬ শিশু।

নতুন শনাক্ত হওয়া চারজনের মধ্যে দুজন চট্টগ্রাম মহানগরীর এবং বাকি দুজন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১১ জনের হাম এবং একজনের রুবেলা শনাক্ত হলো।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার নতুন করে যে ১৬ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, তারা সবাই মহানগর এলাকার বাসিন্দা। বর্তমানে মহানগরের বিভিন্ন হাসপাতালে উপসর্গ থাকা ৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

সংক্রমণের প্রকৃত অবস্থা বুঝতে গতকাল ৩২ জন শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরি তে পাঠানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে। তিনি বলেন,আমরা বিশেষ করে মহানগর এলাকার দিকে বেশি নজর দিচ্ছি যাতে সংক্রমণ আর ছড়িয়ে পড়তে না পারে। সন্দেহভাজন ও শনাক্ত রোগীদের চিকিৎসার আওতায় আনা হয়েছে এবং নিয়মিত নমুনা পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের জ্বর, সর্দি ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: