রোববার থেকে হামের টিকাদান শুরু, অগ্রাধিকার তালিকায় ৩০ উপজেলা

স্টাফ রিপোর্টার

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করছে স্বাস্থ্য বিভাগ। প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় শিশুদের

2026-04-04T13:25:01+00:00
2026-04-04T13:25:01+00:00
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ২৫ জুলাই ২০২৬
রোববার থেকে হামের টিকাদান শুরু, অগ্রাধিকার তালিকায় ৩০ উপজেলা
স্টাফ রিপোর্টার
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:২৫ পিএম 
দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করছে স্বাস্থ্য বিভাগ। প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া হবে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংক্রমণের হার বিবেচনায় উপজেলাগুলো নির্বাচন করা হয়েছে, যেখানে তালিকার শীর্ষে রয়েছে বরগুনা সদর উপজেলা।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখের বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অগ্রাধিকারপ্রাপ্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে—বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুর সদর ও হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের সুরক্ষিত রাখার পাশাপাশি সমাজেও এর বিস্তার রোধ করা সম্ভব।

সংশ্লিষ্টরা অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: