আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, আহত ২

‎নারায়ণগঞ্জ জেলা সংবাদদাত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা-এ অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সুলতানা (২৪) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই

2026-04-04T12:28:34+00:00
2026-04-04T12:28:34+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, আহত ২
‎নারায়ণগঞ্জ জেলা সংবাদদাত
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:২৮ পিএম 


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা-এ অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সুলতানা (২৪) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন-এর ইদবারদি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে আড়াইহাজার-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতানা আড়াইহাজার উপজেলার হাটখোলা এলাকার বাসিন্দা দুলালের মেয়ে। দুর্ঘটনার সময় তিনি মদনপুর এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় সুলতানা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তালতলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। সেখানে নেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।




Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: