সিরাজগঞ্জে বাস উল্টে ৩ জন নিহত, আহত ১০

তাড়াশ সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (৩

2026-04-03T15:43:10+00:00
2026-04-03T15:43:10+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সিরাজগঞ্জে বাস উল্টে ৩ জন নিহত, আহত ১০
তাড়াশ সিরাজগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ পিএম 
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন।

ওসি আমিরুল ইসলাম আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: