কক্সবাজারে ৫ অপহরণকারী গ্রেপ্তার, উদ্ধার ৩

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারের উখিয়া উপজেলা ও টেকনাফ উপজেলা এলাকায় পৃথক অভিযানে তিন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণ ও মুক্তিপণ

2026-04-03T15:19:47+00:00
2026-04-03T15:19:47+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কক্সবাজারে ৫ অপহরণকারী গ্রেপ্তার, উদ্ধার ৩
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:১৯ পিএম 
কক্সবাজারের উখিয়া উপজেলা ও টেকনাফ উপজেলা এলাকায় পৃথক অভিযানে তিন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণ ও মুক্তিপণ দাবির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ এপ্রিল) রাতে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ৩০ মার্চ একটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, উখিয়ার একাধিক অপহরণ ও মুক্তিপণ মামলার ভিকটিমদের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়ন এলাকায় আটক রেখে নির্যাতন করা হচ্ছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিন বিকেলে র‌্যাব-১৫ এর একটি দল অভিযান চালায়।

অভিযানে অপহৃত উখিয়ার ভালুকিয়াপালং এলাকার কাসেম মিয়ার ছেলে আনোয়ার ইসলাম (২৮) অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই অপহরণকারীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

পরদিন ৩১ মার্চ ভোরে টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আবারও অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে অপহৃত আরিফুর রহমান (২৪) ও মারুফুল ইসলাম (১৭) নামে আরও দুই ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় আরও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পৃথক ঘটনায় মোট পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার এবং তিনজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কয়েকজন সদস্যও রয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তরের  প্রক্রিয়া চলছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে উখিয়া থানা এলাকায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: