চন্দনাইশে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে ২০০

2026-04-03T12:35:34+00:00
2026-04-03T12:35:34+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
চন্দনাইশে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ
চট্টগ্রাম সংবাদদাতা
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১২:৩৫ পিএম 
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারী পেট্রোলিয়াম নামক একটি ফিলিং স্টেশন থেকে একটি নসিমনযোগে ৪টি ড্রামে ভরে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তেলগুলো বৈলতলী ইউনিয়নের ইউনুছ মার্কেটে নিয়ে চড়া দামে বিক্রির পরিকল্পনা ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন এবং তেলসহ পরিবহনটি জব্দ করেন।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন,অবৈধভাবে তেল স্থানান্তরের খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। জব্দকৃত ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল বর্তমানে দোহাজারী পৌরসভা কার্যালয়ে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব জ্বালানি তেল পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

বাজার নিয়ন্ত্রণে এবং জ্বালানি তেলের অবৈধ মজুদ বা পাচার রুখতে প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: