টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ফরিদুল আলম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন

2026-04-02T19:55:00+00:00
2026-04-02T19:55:00+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ পিএম 
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ফরিদুল আলম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) সকালে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজারছড়া এলাকায় জনৈক মো. হোসাইনের বসত ঘরে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ফরিদুল আলমকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের মূল হোতা মো. হোসাইন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

পরবর্তীতে আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী, ওই ঘরের শয়নকক্ষে খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি তল্লাশি করে ২৫০টি জিপার প্যাকেটে মোড়ানো মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অভিযানে ইয়াবা ছাড়াও একটি রেডমি (Redmi A3) মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ফরিদুল আলম টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে। পলাতক আসামি মো. হোসাইন (৪৫) একই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।

 র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: