রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব: দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

রূপগঞ্জ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে অর্ধশতাধিক শিশু হামের লক্ষণ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

2026-04-02T17:17:25+00:00
2026-04-02T17:17:25+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব: দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে
রূপগঞ্জ নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে অর্ধশতাধিক শিশু হামের লক্ষণ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত ২২ শিশু ভর্তি হয়েছে।

সোমবার সকাল থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর পর্যন্ত নতুন করে ১৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৮ শিশুকে ছাড়পত্র দেওয়া হলেও বর্তমানে ৭ শিশু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, হামের লক্ষণ নিয়ে সম্প্রতি দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ মার্চ মুড়াপাড়ার এক শিশু ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে ১৯ মার্চ মহাখালীতে আরেক শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ভর্তি হওয়া শিশুদের মধ্যে অধিকাংশের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। নমুনা পরীক্ষায় ২০টির মধ্যে ১৫টিতে হাম শনাক্ত হয়েছে।

এদিকে, ৫ এপ্রিল থেকে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলায় পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় তা প্রয়োগ করা হবে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, হাম রোগীদের চিকিৎসায় আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। হাম সংক্রমণ ব্যাধি হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। অভিভাবকদের সচেতন থাকতে হবে। হামে আক্রান্ত শিশুকে অন্য শিশুদের কাছ থেকে আলাদা রাখতে হবে। শিশুদের ভিটামিনযুক্ত খাবার দিতে হবে।

গত ১৭ মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ২০টি শিশুর নমুনা সংগ্রহ করে চিকিৎসা চলছে। নমুনা সংগ্রহ করে ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২০টি নমুনার পরীক্ষার ফলাফলের মধ্যে মধ্যে ১৫টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, আক্রান্ত শিশুদের ৮০ শতাংশই ৯ মাসের নিচে বয়স। তাদের হামের টিকা নেওয়ারই সময় হয়নি এখনো। বাকি শিশুদের মধ্যে ১০ শতাংশ ১ ডোজপ্রাপ্ত এবং বাকি ১০ শতাংশ ২ ডোজপ্রাপ্ত। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলায় বর্তমানে ৭৫হাজার ডোজ হাম টিকা মজুদ রয়েছে। এসব টিকা পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ এলাকা ও শিশুদের মধ্যে প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রূপগঞ্জের ৪১টি কমিউনিটি ক্লিনিক, দুইটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র সচল  ও রোগী পরিবহনে নৌ অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হবে। হাম  নিয়ে একটি পক্ষ আতঙ্ক ছড়াচ্ছে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও হামের টিকাদান কার্যক্রমের অগ্রগতির সম্পর্কে নিয়োমিত খোঁজ খবর নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: